× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সীগঞ্জে বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবীতে মানববন্ধন

মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ১৫:৫০ পিএম

ছবিঃ মোহাম্মদ জাকির লস্কর

জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হক্কানী বলেছেন, জুলাই মাস ছাত্র- জনতার বিজয়ের মাস। হাজার হাজার  ছাত্র- জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দূর্নীতি, দু:শাসন মুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি,  দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে। সেই সাথে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে  নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে।

গতকাল (১৭  আগস্ট)  সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে "গণহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে আয়োজিত  মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
 
সভাপতি তার বক্তব্যে  জুলাই গণহত্যার  বিচারসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনারও দাবি জানান।

জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারী ডা. সোহেল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের নিকট দাবী জানানো হয়। মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দুআ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা সোহরাব হোসাইন এসিন্ট্যানার্স-ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমদাদুল্লাহ হক্কানী সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম,
গাজী রফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদকে, মোঃ কাওসার হামিদী সাংগঠনিক সম্পাদক, যুুব আন্দোলন, হাফেজ মাওঃ মুফতী-আঃসালাম।
সাধরণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ, সদর থানা,  মাওলানা সিদ্দিকুর রহমান কাসেমী,জাতীয় শিক্ষক ফোরাম, আইন বিষয়ক সম্পাদক, মাওঃ আঃ হাকীম, জাতীয়- শিক্ষক ফোরাম আলিয়া মাদরাসা, সম্পাদক, হাজী বদরুজ্জামান বাংলাদেশ মুজাহিদ  কমিটি, মোঃ তানভীর বাহাদুর শাহ, মোঃ ইবরাহীম খালিল সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.